নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বামীকে হাতে রাখার জন্য নারীদের টিপস দিয়ে কোটি টাকার ব্যবসা করছেন পুরান ঢাকার রুমেল হাসান শিশির।
প্রথমদিকে ফ্রীতে টিপস দেওয়া শুরু করলেও এখন প্রতি টিপসে নিচ্ছে ৫ হাজার টাকা।
এ ব্যবসায় শুরুটা কিভাবে জানতে চাইলে রুমেল হাসান শিশির জানান, ” আমি সব সময় চাইতাম মেয়েরা স্বামীর সংসারে সুখে থাকুক। স্বামীর মনোরঞ্জন করুক। স্বামীও তাদের সুখে রাখুক। এ ভাবনা থেকেই মূলত শুরু”।
শুধু বিবাহিত নারীরা নয় বিবাহযোগ্য নারীরাও ভীড় করছেন তার চেম্বারে। এসব নারীদের তিনি একা একটি রুমে ১ ঘন্টা করে সময় নিয়ে প্রতিটা টিপস শিখিয়ে থাকেন।
একা একটা রুমে কি ধরনের টিপস শিখান জানতে চাইলে তিনি বলেন, ” এটাই আমার ব্যবসার বিশেষত্ব। আমার স্টুডেন্টদের দেওয়া প্রথম শর্তই হচ্ছে রুমের ভেতরে কি শেখানো হচ্ছে তা প্রকাশ করা যাবে না”।
রুমেল হাসান শিশিরের এ ব্যবসায় অনুপ্রেরণা হিসেবে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক তারই এক বন্ধু।
বর্তমানে ব্যবসায়ে সফল রুমেল হাসান শিশির ব্যক্তিগত লাইফে খুব একা দিন পার করছেন। তার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আজও কোন নারীর হয়ে উঠে নি বলেও জানা যায়।
কিন্তু রুমেল হাসান শিশিরের আক্ষেপের জায়গা হচ্ছে তিনি কোন নারীর সাথে না জড়ালেও নানা নারী কেলেংকারীর রিউমার রয়েছে তার নামে।
রুমেল হাসান শিশিরের এ ব্যবসা নিয়ে কোন খারাপ অভিজ্ঞতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ” আমি টিপস শিখাই। টিপ না। কিন্তু ২০১৮ সালের শেষ দিকে হঠাতই ফেসবুকে একটা গ্রুপে প্রচারণা চালানো হল আমি টিপ শিখাই। এরপর নারীবাদীরা বিভিন্ন আন্দোলন করলো। এবং শেষ পর্যন্ত আমি নিজের ব্যবসাকে বুঝাতে পেরেছি তাদের। এখন তারাও আগ্রহী আমার কাছে টিপস শিখতে।”
রুমেল হাসান শিশিরের এ ব্যবসা সফলে সব সময় তার পাশে থেকেছে তার কুচক্রী বন্ধুরা।