সিলেটের খাসদবীর এলাকার বাসিন্দা হেলাল আহমেদের এক মাত্র কন্যা আজ রাত আনুমানিক ১০টায় তার মাকে জানায় তার “খিদা লাগছে”। ইতিমধ্যেই দিনভর কন্যার নানান আবদার আহলাদে অতিষ্ঠ মাতা রিনা বেগম, বলে উঠলেন “আই হাইত্তান্নো, লই খা মনো চাইলে”, শুনেই চিমিয়া কান্নায় ভেংগে পড়ে। বিছানায় ঝাপ দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে চিমিয়া। সদ্য কেনা ৬ ক্যামেরা ওয়ালা শাওমি মোবাইলটা হাতে নিয়েই তার সাথে হওয়া এ অনাচারের করুণ বর্ণনা হুয়াচ্ছাপ করে জানিয়ে দেয় পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার সহ নেটিজেনপাড়ায়।
মিনিট দশেক পরেই তার শুভানুধ্যায়ীরা এই চরম অন্যায়ের প্রতিবাদে ঘেরাও করে চিমিয়াদের খাসদবীরস্থ বাসভবন। বিপ্লবী জনতার মুহুর্মুহু শ্লোগান ” খিদা লাগছে, খাবার চাই, দিতে হবে দিতে হবে” চৌকিদেখী থেকে সুদূর ঢাকার হাতিরঝিল এলাকা পর্যন্ত শোনা গেছে বলে নির্ভরযোগ্য সুত্রে খবর পাওয়া গেছে।
এদিকে অবস্থা বেগতিক দেখে, চিমিয়ার মা বলে উঠেন “এগুনরে কি করোনায় হাইছেনি, এরুম করে কা, জাতিসংঘ বলাইতাম্নি”
করোনার নাম শুনেই স্থানীয় জনতা ইতস্ততবিক্ষিপ্ত ভাবে ছুটোছুটি শুরু করে ছত্রভংগ হয়ে, “খালকে বিয়ান অইলে আবার আইমু, আম্রার দাবি মান্তো অইবো, ১০০ বার মান্তো অইবো” বলে বিদায় নেয়।