গত কিছুদিন আগে, তাহেরীর ওয়াজ মাহফিলে তাবারক বন্টনের সময় বজু অতিরিক্ত তাবারক নিয়ে কেটে পড়ার মতলব করছিলো। তাতে বাধা হয়ে দাঁড়ায় আরেক তাবারকলোভী রফিক। দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একসময় হাতাহাতির পর্যায়ে পৌছায়। শেষখবর পাওয়া পর্যন্ত বজু কুপোকাত হয়ে নিজের বাসভবনের শৌচালয়ে মুখ লুকিয়েছে বলে জানা গেছে।