যশোর থেকে ঢাকা আসছেন রূপকথার রাজ্য

আমাদের যশোর জেলা প্রতিনিধি গোলাম মোহাম্মদ এর বরাত দিয়ে স্টাফ রিপোর্টার জনাধন পান্ডে জানিয়েছেন “রূপকথার রাজ্য” নামক একটি ফেসবুক আইডির মালিক স্থানীয় সময় দুপুরের দিকে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে একটি ট্রেনে রওনা দিয়েছেন।

এই যাত্রাপথে তাহার সঙ্গী হিসেবে তাহার মা এবং একমাত্র ছোট বোন সঙ্গে আছে।
সর্বশেষ যখন তাহার সাথে আমাদের স্টাফ রিপোর্টার যোগাযোগ হয়েছিল তখন তিনি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অবস্থান করেছিলেন।

আমি অনেকদিন থেকে মুড়ি মাখা খাইনা, আর ট্রেনে অনেক কম দামে পাইছি তাই পেট ভরে খাইছি, সাথে দুই প্যাকেট পপ কর্ন,আমার ছোট বোন অনেক কান্নাকাটি করার পরেও তাকে একটুও ভাগ দেইনি বলে যোগ করেন ( তার কণ্ঠে ছিল হরলিক্স মার্কা হাসি) “রূপকথার রাজ্য” ফেসবুক আইডির মালিক।

তিনি আরো জানিয়েছেন যে ঢাকায় এসে বড় মামার বাসায় অবস্থান করবেন এবং সেখানে রেস্ট নিয়ে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। উল্লেখ্য যে এ সময় তিনি রয়েল হাসানের (বিখ্যাত প্রেমিক পুরুষ ) বাসার সামনে দিয়ে কক্সবাজার যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *