মেসেজ রিমুভ দিতে দিতে অবশেষে নিজের ছোটভাইকেই রিমুভ করে দিলেন মৌলভীবাজারের কাশেম

নিজস্ব প্রতিবেদক:
মেজেঞ্জারে ২০১৯ সালে আসা নতুন আপডেট হচ্ছে মেসেজ রিমুভ অপশন। এর মাধ্যমে আপনি ভুল মাধ্যমে সদ্য সেন্ড করা মেসেজ রিমুভ দিয়ে নিজের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা পেতে পারেন। কিন্তু এই ফিচারের অপব্যবহার করতে করতে আপনি রিমুভালের চুড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেন। যেটা হয়েছে ফয়জুর রহমান কাশেম এর ক্ষেত্রে। মৌলভীবাজারের যুবকের ভাষ্যমতে তিনি রেগুলার ঘুম থেকে উঠেই বন্ধুদের গ্রুপে মেসেজ সেন্ড করেই রিমুভ করে দিতেন। এভাবে বছরের পর বছর যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন যাই টাচ করেন সেটা রিমুভ হয়ে যায়, এমনকি তার একমাত্র দুই বলের মালিক ছোটভাইকেও তিনি এভাবে হারিয়ে ফেলেন। কেঁদে কুল পাচ্ছেন না তিনি। জীবনে তার নেমে আসে বিপর্যয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *