করোনাভাইরাসের চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে অভিনব পদ্ধতির অবলম্বন করলেন পুলক দেব এবং ইব্রাহিম জিহাদ। বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই উত্তেজিত হয়ে যান এ দুই এইচ এস সি পরীক্ষার্থী। পুলক হাউজ অফ কার্ড দেখে জিহাদকে ‘তুই কি বুঝোস’ বলে গালি দেয়ার চেষ্টা করলে সচিবপুত্র পাল্টা জবাব দেন ‘ভাব কম ল।’ তাদের এ হাতাহাতি বেশি দূর গড়ায়নি বলে জানিয়েছেন আমাদের লবি প্রতিনিধি দেলোয়ার শিষ্য মুক্ত।