শনিবার রাতে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন সুনামগঞ্জ জেলা শহরের তরুন প্লেয়ার সাগর। ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম উদ্ভোধনী ম্যাচে মুখোমুখি হয় সুনামগঞ্জের সাগর এবং বিপক্ষ দলে ছিলো আরেক দক্ষ প্লেয়ার রংপুরের রিয়াদ। শ্বাসরুদ্ধকর একটা খেলা দেখলো দর্শকবৃন্দ। ম্যাচের প্রথম থেকেই দুজনের মধ্যে টানটান উত্তেজনা ছিলো। শেষ পর্যন্ত জয়ী হয় সাগর। প্রথম রাউন্ডে জয়ী হয়ে সাগর পা বাড়ায় ২য় রাউন্ডে। তাকে অভিনন্দন জানিয়েছেন বিশেষ অতিথী এবং জেলা ক্রিয়া মন্ত্রনালয়ের প্রেসিডেন্ট চট্টগ্রাম জেলার মাননীয় এমপি মহোদয়।