চাঁদপুরের রামমোহন জেলায় খোঁজ পাওয়া গেছে মানুষরূপী এক নেকড়ের প্রজাতির। খাইরুল মোল্লা নামের এক জেলে মাছ ধরতে গিয়ে পার্শ্ববর্তী এক চরে এই অদ্ভুত প্রাণিটিকে ঘুরতে দেখেন। দেখার সাথে তিনি ৯৯৯ এ ফোন দিয়ে জানান। কিছুক্ষণ পরেই প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল এসে নেকড়েটিকে উদ্ধার করে নিয়ে যায় কেন্দ্রিয় পশু হাসপাতালে। নেকড়েটিকে খাবার হিসেবে ভাত ও মাংস দেয়া হচ্ছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নেকড়েটি শুধু ভাত খাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে তাই বিরাজ করছে আতংক ও মনে ঘুরপাক খাচ্ছে শত প্রশ্ন৷ শত শত মানুষ দেখতে ভীর করছে প্রাণিটিকে। গ্রামবাসীর অনেকেই ধারণা করছেন এটা কোনো পীর বা জ্বীনের পোষা প্রাণি৷ প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শীঘ্রই বিস্তারিত জানানো হবে।