জিনস প্যান্ট ও হালকা নীল শার্টের ওপর জলপাই রঙের সোয়েটার পরা ফরসা চেহারার আলাভোলা মানুষটি দোকানে চা বানাচ্ছেন। পরে সেই বানানো চা কয়েকজনকে খাওয়ালেন তিনি। চা খাওয়ানো শেষে দোকানিকে উল্টো চায়ের দাম খাতায় লিখে রাখার কথা বলে ভেগে গেলেন এই ‘চা বিক্রেতা’।
যিনি এই ঘটনা ঘটিয়েছেন, তিনি হলেন কোরিয়ান মুভি & ড্রামা লাভারজ গ্রুপের #OppaContest2020 এর সেমিফাইনালিস্ট লি মিন হো । জুন জি হিউনের কাছে ভোটে পিছিয়ে পরার পর, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় মাহমুদের চা-শিঙাড়ার দোকানে বসে বড় সসপ্যান থেকে দুধ আর কেটলি থেকে লিকার ঢেলে চা বানান তিনি। পরে তাঁর বানানো চা “লি মিন হো আমাদের ওপ্পা” সমিতির সদস্যদের খাওয়ান।
এ সময় চা বিক্রেতার মতো ‘এই চা হবে, চা…চা…, চা খাবেন চা…’ বলে আশপাশের নারী ভক্তদের চা পানের আহ্বান জানান আতিকুল ইসলাম। তাঁর সঙ্গে থাকা ফ্যানসদের এ সময় “ভোট মারেন টাশ টাশ… নাইলে লি মিন হো ওপ্পা খাবে বাঁশ!, আম পাতা জোড়া জোড়া… লি মিন হো ওপ্পার চা সেরা!! ” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে “আমরা জুন জি হিউনের জামাই” সমিতির সদস্যরা অভিযোগ করেন, লি মিন হো চা বানানোর সময় তারা চা খেতে চাইলে তাদের না দিয়ে শুধু নারীদেরই চা খাওয়ান মিন হো। এছাড়াও চা বানানোর নাম করে নিজেই ৭-৮ কাপ চা মেরে দিয়েছেন তিনি। এ অভিযোগের সত্যতা যাচাই করতে লি মিনহো কে ফেসবুকে মেসেজ দিলেও উনি তা সিন করেন নাই।