শেখ জুমন আহমেদ এর অনেকগুলো শখের মধ্যে ভ্রমন হচ্ছে অন্যতম।সময় পেলেই তিনি চষে বেড়ান বিভিন্ন দেশ।সেই ধারাবাহিকতায় লন্ডন ভ্রমন করতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন।লন্ডনের একটি কফিশপে শেখ জুমনের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় বৃটিশ ফিল্ম মেইকার ড্যানি বয়েলের।শেখ জুমনকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় ড্যানির।তিনি জুমনকে তার পরবর্তী ফিল্মে লন্ডন প্রবাসী এক বাঙালীর চরিত্রে অভিনয় করার অফার করেন।চরিত্রটির পরিধি ছোট হলেও শেখ জুমনের কাছে অফারটি ছিলো মেঘ না চাইতেই বৃষ্টির মত।শেখ জুমন সাথে সাথেই হ্যা করে বসেন ড্যানিকে।
এব্যাপারে আমরা শেখ জুমনের সাথে যোগাযোগ করলে তিনি উচ্ছ্বসিত কন্ঠে বলেন-ড্যানি বয়েলের নাম আগে অনেক শুনেছি।আমি বিশ্বাস করতে পারছিনা তার সিনেমায় আমি অভিনয় করছি।সিনেমার প্রথম শ্যুটটা খুবই ইন্টারেস্টিং ছিলো।সন্ত্রাসবাদীরা আমাদের একটি কক্ষে জিম্মি করে।সেখানে আরো কয়েকশো নারী ছিলেন জিম্মি।বাকিটা এখন আর বলছিনা।আপনারা হলে গিয়ে পুরোটা জেনে নিবেন।”
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে নির্মিতব্য এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত কোনো বৃটিশ ফিল্মে অভিনয় করছেন বিখ্যাত হলিউড অভিনেতা মুরাদ খান,নাডালে পোর্টম্যান,জ্যাক ইয়েলেনহুলে,ড্যানিয়েল ক্রেইগ প্রমুখ।